লেক-অন্টারিও

ট্রাম্পের চাপের পর অ্যাপল ম্যাপে অন্টারিও হ্রদের নাম করা হলো ‘লেক আমেরিকা’
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ম্যাপ অ্যাপে অন্টারিও হ্রদের নাম ‘লেক আমেরিকা’ করেছে অ্যাপল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি চাপের পর মঙ্গলবার এই পরিবর্তন আনা হয়েছে। একই দিন অ্যাপলের নির্বাহী জন টার্নাস নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে একের পর এক ভৌগোলিক স্থানের নাম বদল ট্রাম্পের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একের পর এক ঐতিহাসিক স্থান, জলপথ ও সরকারি অবকাঠামোর নাম পরিবর্তন করে চলেছেন। মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।