যুদ্ধ শুরুর জন্য ইসরাইলের আঙুল ট্রিগারেই আছে: নেতানিয়াহু
চুক্তি ব্যর্থ হলে ইরানে যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ এবং শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যেকোনো সময় যুদ্ধ শুরুর জন্য ইসরাইলের আঙুল ট্রিগারেই আছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অযৌক্তিক বলে মন্তব্য করেছে ইরান। এদিকে লেবাননে হত্যাযজ্ঞ বন্ধ করতে সবধরনের শক্তি কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।