
দেশবিরোধী অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ১১ দলীয় ঐক্য
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। বৈঠকে দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

বিনয়ের সঙ্গে অনুরোধ, ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যে ফিরে আসুন: জামায়াত আমির
দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফিরে আসতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সমস্যা এখন ফ্যাসিবাদীদের আস্ফালন। আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে। আমরা সবাই নির্বাচনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম, একই লাইনে ছিলাম, একই দর্শনে ছিলাম। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে এই জায়গাটায় ফিরে আসুন।

গণভোটের রায় মেনে নিলে বিরোধীদল পাশে থাকবে—সরকারকে গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় মেনে নেয়ার ঘোষণা দিলে বিরোধীদল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে। সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি নিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল মন্ত্রণালয়কে অকার্যকর বলেও মন্তব্য করেছেন।

গণভোটের রায় বাস্তবায়ন হলে কর্মসূচি থেকে ফিরবে বিরোধীদল: জামায়াত আমির
গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে আপাতত কর্মসূচি থেকে বিরোধীদল ফিরে আসবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা বিভাগীয় লংমার্চের আগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সমানে এক জনসভায় তিনি এ কথা বলেন।

দেশ কোন পথে?—আইইডিসিআরের ঘটনায় জামায়াত আমির
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির অফিস কক্ষে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলে বলেছেন, ‘ভাবা যায় দেশ কোন পথে?’

মুক্তিযোদ্ধার মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি
পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে বাধা সৃষ্টির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করেছে জামায়াতে ইসলামী।

ইসলামী দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জামায়াত আমীরের
ছোটখাট মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর একত্ববাদ এবং রাসূলকে নেতা মেনে ইসলামী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর শফিকুর রহমান।

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগে যা বললেন শফিকুর রহমান
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে ‘ভয়ভীতি’ দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন দলটির ও বিরোধীদলীয় নেতা আমির ডা. শফিকুর রহমান।

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি চাইলেন জামায়াত আমির
মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।

‘জামায়াত বিট’ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াত বিট সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।