শান্তি-আলোচনা
ওয়াশিংটন পথ বদলালে আলোচনায় ফিরতে রাজি তেহরান

ওয়াশিংটন পথ বদলালে আলোচনায় ফিরতে রাজি তেহরান

যুক্তরাষ্ট্র যদি তাদের ‘অতিরিক্ত খবরদারি এবং হুমকিমূলক ভাষা’ বন্ধ করে, তবেই তেহরান পুনরায় আলোচনার টেবিলে ফিরতে রাজি আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গতকাল (শুক্রবার, ১ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনাদুলু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা; পর্দার আড়ালে দূতিয়ালি করছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা; পর্দার আড়ালে দূতিয়ালি করছে পাকিস্তান

সরাসরি বৈঠক থমকে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পর্দার আড়ালে ‘ব্যাকচ্যানেল’ বা গোপন দূতিয়ালি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইসলামাবাদ দুই দেশের মধ্যে বার্তার আদান-প্রদান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন আলোচকেরা: হোয়াইট হাউস

ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন আলোচকেরা: হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধের ডামাডোলের মধ্যে ইরান যখন তাদের ‘নেতৃত্ব সংকটের সমাধান করতে হিমশিম খাচ্ছে’, তখনো মার্কিন আলোচকেরা তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অবরোধের মাঝেও ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি ইরানের

অবরোধের মাঝেও ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি ইরানের

চলমান মার্কিন অবরোধের মাঝেও ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি করেছে ইরান। এছাড়াও, বিক্রির জন্য আরও ৪৬ লাখ ব্যারেল তেল ইরানের রপ্তানি টার্মিনালগুলোতে লোড করা হচ্ছে। তবে শান্তি আলোচনা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিশ্ববাজারে আরেক দফা বাড়লো তেলের দাম। প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানির দাম ১০৮ ডলার ছাড়িয়েছে। এদিকে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার পূর্বাভাস, ফুয়েল সংকটের কারণে মে মাসের শেষ নাগাদ ইউরোপে ফ্লাইট বাতিলের হিড়িক পড়তে পারে।

ভেস্তে গেলো ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাবনা, আরব সাগরে আটক ইরানি জাহাজ

ভেস্তে গেলো ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাবনা, আরব সাগরে আটক ইরানি জাহাজ

দ্বিতীয়বারের মতো ভেস্তে গেলো ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাবনা। গতকাল শনিবার ইসলামাবাদ ছেড়ে যান ইরানের প্রতিনিধি দল। এরপরই সফর বাতিল করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা করে সময় ও অর্থ ব্যয় করতে চান না তিনি। এ পরিস্থিতিতে আরব সাগরে আরও একটি ইরানি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

সংলাপে গুরুত্ব দেয়ার আহ্বান ওমানের সুলতানের; আরাঘচির মাস্কাট সফর

সংলাপে গুরুত্ব দেয়ার আহ্বান ওমানের সুলতানের; আরাঘচির মাস্কাট সফর

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সামরিক তৎপরতার বদলে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মাস্কাটে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে তিনি এই মনোভাব ব্যক্ত করেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার, ২৬ এপ্রিল) এ তথ্য জানায়। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরবেন আরাঘচি

ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরবেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে ওমান সফরে রয়েছেন। ওমান সফর শেষ করে তিনি পুনরায় পাকিস্তানে ফিরে আসবেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া সফরের কথা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাঘচির ফোনালাপ

মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাঘচির ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপ করেছেন। আজ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্টিভ উইটকভ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

স্টিভ উইটকভ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার অংশ হিসেবে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে অংশ নিতে পারে তুরস্ক: হাকান ফিদান

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে অংশ নিতে পারে তুরস্ক: হাকান ফিদান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হলে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ বা ডি-মাইনিং কার্যক্রমে যোগ দিতে পারে তুরস্ক। আজ শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদে কঠোর নিরাপত্তা; আলোচনার টেবিলে বসা নিয়ে অনিশ্চয়তা

ইসলামাবাদে কঠোর নিরাপত্তা; আলোচনার টেবিলে বসা নিয়ে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এক সপ্তাহের বেশি সময় ধরে কঠোর নিরাপত্তা লকডাউনের কবলে রয়েছে। তবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়টি নিয়ে এখনো চরম অনিশ্চয়তা কাটছে না। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নৌ-অবরোধ যুদ্ধবিরতির ‘বড় লঙ্ঘন’, আলোচনা চালিয়ে নিতে শর্ত দিলো ইরান

মার্কিন নৌ-অবরোধ যুদ্ধবিরতির ‘বড় লঙ্ঘন’, আলোচনা চালিয়ে নিতে শর্ত দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা চালিয়ে যেতে হলে ইরানি বন্দরগুলোতে আরোপিত নৌ-অবরোধ তুলে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিবিসি রেডিও ফোরের ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে তিনি এই শর্ত দেন।