
নতুন করে ইরানে হামলার পরিকল্পনা, ক্ষেপণাস্ত্রকেন্দ্র সচল তেহরানের
শান্তিচুক্তির সম্ভাবনা কমায়, ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে হামলার পরিকল্পনা সাজিয়েছে পেন্টাগন। এছাড়াও, ইরানের মাটির নিচে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে বিশেষ পদাতিক বাহিনী মোতায়েনের কথাও ভাবছে ওয়াশিংটন। তবে সম্ভাব্য মার্কিন হামলা প্রতিরোধে এরইমধ্যে হরমুজ প্রণালিতে ৩০টি ক্ষেপণাস্ত্রকেন্দ্র পুনরায় সচল করেছে তেহরান।

শান্তিচুক্তি নিয়ে আশাবাদী নন ট্রাম্প, আবারও হামলার হুঁশিয়ারি
ইরানের পাঠানো ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। যদিও শান্তিচুক্তি নিয়ে আশাবাদী নন মার্কিন প্রেসিডেন্ট। উল্টো হুঁশিয়ারি দিয়েছেন, অসদাচরণ করলে আবারও তেহরানে হামলা করবে ওয়াশিংটন। গতকাল (শনিবার, ২ মে) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান ট্রাম্প।

ইরানের প্রস্তাবিত নতুন শান্তিচুক্তিতে সন্তুষ্ট নন ট্রাম্প
ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের প্রস্তাবিত নতুন শান্তিচুক্তিতে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে তোয়াক্কা না করে যুদ্ধ চালিয়ে গেলেও তার দাবি, ৭ এপ্রিলের পর হয়নি কোনো হামলা। এ যুদ্ধের ফলে বিশ্ব আগের চেয়ে ভালো আছে বলে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে, মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন।

লেবাননের সঙ্গে সত্যিকারের শান্তিচুক্তি সম্ভব না: নেতানিয়াহু
হিজবুল্লাহকে নিরস্ত্র করা ছাড়া লেবাননের সঙ্গে সত্যিকারের শান্তিচুক্তি সম্ভব না। মঙ্গলবার বৈরুতের সঙ্গে ওয়াশিংটনে আলোচনার আগে এমন হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। বৈরুতের আলোচনায় বসার সিদ্ধান্ত নজিরবিহীন বলেও মন্তব্য তার। এদিকে প্রাণঘাতী হামলার মধ্যেই সরাসরি আলোচনায় রাজি হওয়ায় লেবানন সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দেশটির সাধারণ মানুষ।

ইউক্রেন-রাশিয়া সংঘাত: মার্কিন মধ্যস্থতায় শান্তিচুক্তির ৯৫ শতাংশই সম্পন্ন
ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধে, মার্কিন মধ্যস্থতায় চুক্তির ৯০ থেকে ৯৫ শতাংশই সম্পন্ন। বলছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যদিও দনবাসসহ রাশিয়ার দখলকৃত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের ভাগ্য এখনও অমীমাংসিত বলে, সতর্ক অবস্থানে ট্রাম্প। জানান, চুক্তির পথ এখনও কাঁটায় পরিপূর্ণ। শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছে না ইউক্রেনের সাধারণ মানুষও।

১০ মাসে ৮ যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের, বাস্তব চিত্র আসলে কী?
২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও সংঘাত উত্তেজনার পারদ যেমন বেড়েছে, তেমনি কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো ১০ মাসে ৮টি যুদ্ধ বন্ধের দাবিও করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির পর এখন বাস্তব চিত্র আসলে কী?

‘শান্তিচুক্তির’ এক মাসের মাথায় ফের সংঘর্ষে ঢাকা ও আইডিয়াল কলেজ
এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সকালে দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মস্কো–কিয়েভ শান্তিচুক্তিতে আশাবাদী ট্রাম্প; রাশিয়ার সঙ্গেও আলোচনায় যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধোঁয়াশাপূর্ণ বক্তব্যের পরেও কিয়েভ-মস্কো শান্তিচুক্তি নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। আরও বলেছেন, এর সমান্তরালে রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

শান্তিচুক্তিতে ‘থোড়াই কেয়ার’, ফিলিস্তিনি ও রয়টার্সে সাংবাদিকদের ওপর ইসরাইলের হামলা
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, মৃত্যু কোনোভাবেই থামছে না। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই সহিংসতায় মৃত্যু ছাড়িয়েছে ৬৯ হাজার। পশ্চিম তীরেও চলছে ধরপাকড়। এবার অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ও রয়টার্সের কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। একই কায়দায় শান্তিচুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। সবশেষ হামলায় লেবাননে অন্তত ৩ জন নিহত হয়েছেন।

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’, সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার
ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনার পর অবশেষে শান্তি প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হলো এক ‘অনন্য চুক্তি’। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে এই অভিনব উদ্যোগ নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্পসহ বিশ্বনেতারা
মিশরে গাজা শান্তিচুক্তির নথিতে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। স্থানীয় সময় গতকাল (সোমবার, ১৩ অক্টোবর) মিশরের শারম আল-শেখ শহরে শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে নথিতে সই করেন ট্রাম্প। আর গাজা যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় মিশর, কাতার এবং তুরস্কসহ সংশ্লিষ্ট আরব ও মুসলিম দেশের নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প।

যুদ্ধবিরতি কার্যকরের পরপরই গাজায় মানবিক সহায়তা বাড়ানো হয়েছে: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, এখন গাজা উপত্যকা পুনর্গঠনের সময়। মিশরের শান্তি সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে দেয়া ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকরের পরপরই গাজায় মানবিক সহায়তা বাড়ানো হয়েছে।’ এদিকে শান্তিচুক্তি কার্যকরে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করছেন বিশ্বনেতারা।