
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির
দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

২০২৭ থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে নতুন কারিকুলাম; শঙ্কায় শিক্ষাবিদরা
২০২৭ সাল থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু শিক্ষা কমিশন গঠন ও শিক্ষানীতি চূড়ান্ত না করে নতুন কারিকুলামের দিকে গেলে সেটাও ব্যর্থ হবার শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। কারিকুলাম বাস্তবায়নের আগে পাইলটিং প্রক্রিয়ায় যাবে কি না সেটা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় এনসিটিবি।

পার্বত্যের জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে জাতীয় সনদ তৈরির আহবান
পার্বত্য তিন জেলার জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় নিয়ে জাতীয় সনদ তৈরির আহবান জানিয়েছেন নাগরিক সমাজ। একইসঙ্গে পাহাড়ের জন্য পৃথক শিক্ষা কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। আজ (সোমবার, ৭ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ নিয়ে রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ‘নাগরিক সংলাপ’ থেকে এ আহবান জানান বক্তারা।