বিক্ষোভ দমাতে ৩ হাজার অতিরিক্ত শিক্ষক দেয়ার সিদ্ধান্ত ফ্রান্স সরকারের
চলমান তীব্র ছাত্র বিক্ষোভ দমাতে অবশেষে প্রথম নতিস্বীকারের ইঙ্গিত দিয়েছে ফ্রান্স সরকার। মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী কয়েক দিনের মধ্যে ৩ হাজার অতিরিক্ত খণ্ডকালীন বা বদলি শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার্দ গেফ্রে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।