
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের জমায়েত, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শতাধিক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশের দাবি, উসকানিদাতারা বিভিন্ন কারখানার শ্রমিকদের জড়ো করে প্রায় ১০ হাজার শ্রমিককে সড়কে নামায়। এসময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ আহত হন। এ ঘটনায় ৪ থেকে ৫ জন আন্দোলনকারীকে আটকের কথা জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরে কারখানায় ভাঙচুরের চেষ্টা, আটক ৮
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টার অভিযোগে আটজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়।

সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের সব বেতন-ভাতা পরিশোধ করা হবে: বিজিএমইএ সভাপতি
আগামী সোমবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে পোশাক শ্রমিকদের সব বেতন ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পে চলমান শ্রম অসন্তোষ বিষয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আশুলিয়ায় ১৩৩ কারখানায় সাধারণ ছুটি, ৮৬টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সাভারের আশুলিয়ায় সর্বমোট ২১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১১৩ কারখানায় সাধারণ ছুটি ও বাকি ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার লিমন।

ক্রয়াদেশের পোশাক ক্রেতাদের কাছে পৌঁছে দেয়াই এখন চ্যালেঞ্জ
ময়মনসিংহ অঞ্চলের শিল্প-কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত সময় কাজ করছেন শ্রমিকরা। ক্রয়াদেশের পোশাক যথাসময়ে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়াই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদিকে প্রতিষ্ঠান ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে শিল্প পুলিশ।