
‘আ. লীগের পক্ষে উকালতি করলে রুমিন ফারহানার ‘‘হাঁস’’ খেয়ে ফেলবো’
আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলবেন বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ (শনিবার, ২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার; এনসিপির কর্মসূচিতে বাধা না দেয়ার ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বাধা না দেয়ার ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি দেয়ার বিষয়টি নাকচ করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদায় করে ছাড়বো: ঊষাতন তালুকদার
পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদায় করে ছাড়ার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ঊষাতন তালুকদার। গতকাল (বুধবার, ২০ মে) দুপুরে রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পহেলা বৈশাখ: শিল্পকলা একাডেমিতে জমে উঠেছে মেলা
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জমে উঠেছে বৈশাখি মেলা ও সাংস্কৃতিক আয়োজন। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অংশ নিচ্ছেন নানা বয়সী মানুষ, যেখানে একদিকে বাঙালিয়ানার ঐতিহ্য, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে ভাবনার কথাও উঠে এসেছে।

দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো: ভূমিমন্ত্রী
বাংলাদেশকে একটি নিরাপদ দেশ গড়ার কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন— দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আজ (শনিবার, ৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে সরকারি জলমহাল আইনের খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

পটুয়াখালীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোল
পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী জেলা জমিয়তে উলামার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারীর বক্তব্যের এক পর্যায়ে ‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান নেই’—এমন মন্তব্য ঘিরে মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আবৃত্তি শিল্পের নাম না রাখার প্রতিবাদে চট্টগ্রামে সংস্কৃতি কর্মীদের সংবাদ সম্মেলন
শিল্পকলা একাডেমির অধ্যাদেশ
শিল্পকলা একাডেমির অধ্যাদেশে আবৃত্তি শিল্পের নাম না থাকার প্রতিবাদ ও নতুন বিভাগ হিসাবে স্বীকৃতির দাবিতে চট্টগ্রামে সংস্কৃতি কর্মীদের সংবাদ সম্মেলন।

বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু
বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল (বুধবার, ১২ নভেম্বর) ঢাকার দশটি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে।

দুই-চার কলাম লেখায় আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দুই-চার কলাম লেখার জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে। আজ (শনিবার, ২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।