কচিকাঁচা থেকে শুরু করে প্রবীণ, সবাই মেতে ওঠেন বৈশাখি উৎসবে। মেলা প্রাঙ্গণে রঙিন খেলনার দোকান, কুটির শিল্পের স্টল আর নাগরদোলার আনন্দে মুখর হয়ে ওঠে চারপাশ।
তবে এই উৎসবের মাঝেও অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির কিছু অনুষঙ্গ।
আরও পড়ুন:
এদিকে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘এবারের বর্ষবরণ উৎসর্গ করা হয়েছে দেশের কৃষকদের জন্য।’
কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নতুন বছরে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।





