
হরমুজ প্রণালি পার হতে না পারা জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন হবে, সম্ভাব্যতা যাচাই চলছে: সংসদে সড়কমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন হবে এবং এজন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (রোববার, ৫ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। আজ (সোমবার, ৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রীকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে আবেগাপ্লুত হয়ে পড়েন কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

যাত্রী কল্যাণ সমিতির বিবৃতিকে সেতুমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে— বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এ বিবৃতিকে ‘চ্যালেঞ্জ’ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দক্ষিণাঞ্চলবাসী দ্রুত সুখবর পাবেন: সড়কমন্ত্রী
সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-বরিশাল মহাসড়ক দুই লেনের রাস্তা, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রাস্তায় চলাচল করা গেলেও আরও প্রশস্ত করা দরকার। এটা সরকার উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি দেখে গেলাম। দ্রুত কীভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে, দ্রুত আপনারা সুখবর পাবেন।

নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: মন্ত্রী রবিউল
নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া নিচ্ছে না এবং এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টার দিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। আজ (শুক্রবার, ১৩ মার্চ)থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। ঘরমুখো মানুষের ঈদযাত্রার খোঁজখবর নিতে কমলাপুর রেলওয়েস্টেশন পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এসময় তিনি জানান, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে।

ঈদে চার দিন ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ, চলবে নিত্যপণ্যবাহী যান: সড়কমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যবাহী যান ছাড়া ঈদের আগে ও পরে চার দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে। রাষ্ট্রকে ধারন করতে হবে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ ) ঢাকা কলেজ অডিটোরিয়াম কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

‘মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়’
মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসি কোচে আসনবিহীন যাত্রী না ভ্রমণের নির্দেশ রেলমন্ত্রীর
ঈদযাত্রায় আগের মতো নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একইসঙ্গে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কোচ বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পান, তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।