উন্নত বন্দর ব্যবস্থাপনা নিশ্চিত হলে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ হবে: সড়কমন্ত্রী

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম
দেশে এখন
0

উন্নত বন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা যাবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘চট্টগ্রাম, মংলা, পায়রা ও স্থলবন্দরগুলো মিলে সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বহির্বিশ্বের দৃষ্টি বাংলাদেশের ওপর পড়বে।’

আজ (রোববার, ১১ অক্টোবর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে বিশ্বের ৮০ শতাংশ বন্দর পরিচালনা করে— এমন শীর্ষ ৩টি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।’

আরও পড়ুন:

আরও আগেই সমন্বিত বন্দর ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ করার প্রয়োজন ছিলো বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘এবার আমরা এই পরিকল্পনা হাতে নিয়েছি।’

এছাড়া পোর্ট ব্যবস্থাপনার কৌশল জাতির বৃহত্তর স্বার্থ ও অগ্রসরতার দিকে লক্ষ্য করে হতে হবে বলেও মন্তব্য করেন শেখ রবিউল আলম।

এসএইচ