বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট মামলা: ৪১ ব্যাংক থেকে নথি চাচ্ছে দুদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় এবার নথিপত্র সংগ্রহে ৪১ ব্যাংককে চিঠি দিয়েছে দুদক। যে মামলায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ তিনজনকে আসামি করে মামলা করেছিল সংস্থাটি।