আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় সংস্থাটি। দুদক জানায়, গণঅভ্যুত্থানের পর থেকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অনুসন্ধান শুরু করেছিল তারা। সম্প্রতি শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও তৎকালীন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে একটি মামলা করে সংস্থাটি।
এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি বেসরকারি ব্যাংক থেকে সিএসআর ফান্ডে ২৭৬ কোটি টাকা দিতে বাধ্য করেন তারা।
এদিকে, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধানের আইনি ধারাবাহিকতায় দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।





