শেহবাজ-শরীফ
পানির প্রবাহ সরালে ‘যুদ্ধ’ হবে—ভারতকে শাহবাজের হুঁশিয়ারি

পানির প্রবাহ সরালে ‘যুদ্ধ’ হবে—ভারতকে শাহবাজের হুঁশিয়ারি

পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ অন্যদিকে সরিয়ে নেয়ার ভারতের যেকোনো প্রচেষ্টা যুদ্ধের শামিল হিসেবে গণ্য হবে। আর এ বিষয়ে নয়াদিল্লি কোনো ভুল করবে না বলে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে দেয়া ভাষণে এমন কড়াবার্তা দেন তিনি। পাক প্রধানমন্ত্রী আরও জানান, পানি কখনোই অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। কেননা নদীগুলো জাতিকে সমৃদ্ধ করে, বিভক্ত নয়।

পানির ভাগ নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পানির ভাগ নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের পানির ভাগ অন্য দিকে সরিয়ে নেয়ার বিষয়ে ভারতের যেকোনো প্রচেষ্টাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করা হবে। আর এ বিষয়ে নয়াদিল্লী কোনো ভুল করবে না বলে হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

জ্বালানি সংকটে পাকিস্তান: সরকারি গাড়ির তেল বরাদ্দ ৫০% কমলো

জ্বালানি সংকটে পাকিস্তান: সরকারি গাড়ির তেল বরাদ্দ ৫০% কমলো

সঙ্গে নেয়া হয়েছে আরও ব্যয় সংকোচনমূলক নীতি

জ্বালানি সাশ্রয়ে আগামী তিন মাস সরকারি যানবাহনের তেলের বরাদ্দ ৫০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একইসঙ্গে সরকারি সফর ও নৈশভোজে নিষেধাজ্ঞাসহ বেশকিছু ব্যয় সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়েছে। এদিকে জ্বালানি সংকট কাটাতে শেহবাজ শরীফ প্রশাসন ভর্তুকির ব্যবস্থা করলেও সুফল পাচ্ছে না পরিবহন চালকরা।

পুতিন-শি’র বৈঠকে সম্পর্ক জোরদারের বার্তা; মোদির কণ্ঠে সন্ত্রাসবাদ নিয়ে কড়া হুঁশিয়ারি

পুতিন-শি’র বৈঠকে সম্পর্ক জোরদারের বার্তা; মোদির কণ্ঠে সন্ত্রাসবাদ নিয়ে কড়া হুঁশিয়ারি

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেই রাশিয়া ও চীনের সম্পর্ক জোরদার পুনর্ব্যক্ত করলেন পুতিন ও শি জিনপিং। সাংহাই কোঅপারেশন সংস্থা এসসিও-এর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে এ কথা জানান দুই নেতা। এদিকে, শেহবাজ শরীফের উপস্থিতিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনে শীর্ষ নেতাদের বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা ‘রাষ্ট্র’ হিসেবে ‘স্বাধীনতা ঘোষণা’ করেছে—এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যা কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতিতে ফেলেছে পাকিস্তানের শেহবাজ শরীফ প্রশাসনকে। বিবৃতির সত্যতা মিললে বেলুচদের স্বাধীনতা আর আফগান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা-একই অঞ্চলে দু’টি আলাদা সমস্যার সঙ্গে লড়তে হবে ইসলামাবাদকে। যার সুযোগ নিতে পারে কাবুল। আর, বেলুচদের স্বীকৃতি দিয়ে ফায়দা নিতে পারে নয়াদিল্লিও।

সৌদি-কাতার-তুরস্ক সফর শেষ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি-কাতার-তুরস্ক সফর শেষ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুরস্কে তার কূটনৈতিক সফর শেষ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (শনিবার, ১৮ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের সাক্ষাৎ অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের সাক্ষাৎ অনুষ্ঠিত

নতুন করে সংঘাত এড়াতে তেহরানে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে বৈঠক করেছে ইরানের প্রতিনিধি দল। এছাড়া, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে জেদ্দায় বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শিগগিরই দ্বিতীয় দফার বৈঠক শুরুর বিষয়ে আশাবাদী হোয়াইট হাউজ। তবে ইরান বলছে, এবারের আলোচনা নির্ভর করছে তেহরানের অধিকার ও স্বার্থ রক্ষার ওপর। এদিকে, ইরানে যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব চতুর্থবারের মতো আটকে গেলো সিনেটে।

যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আজ

যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আজ

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (শনিবার, ১১ এপ্রিল)। গতকাল (শুক্রবার, ১০ এপ্রিল) রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও।

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, পাকিস্তানেও স্কুল বন্ধের ঘোষণা

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, পাকিস্তানেও স্কুল বন্ধের ঘোষণা

বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি। পরিস্থিতি মোকাবেলায় দেশের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান: শেহবাজ শরীফ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান: শেহবাজ শরীফ

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা কোনোভাবেই খেলবো না। ক্রিকেটে ভারতের যে নীতি সেটি অগ্রহণযোগ্য। আমরা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি।

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের সঙ্গে পরিবার ও পিটিআই নেতাদের সাক্ষাৎ করতে না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী জোটের নেতারা। হাইকোর্টের আদেশ সত্ত্বেও ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেয়ায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন তার বোন আলিমা খান। শেহবাজ শরীফ সরকার ইমরানের মৃত্যুর গুজব উড়িয়ে দিলেও বাবার সুস্থতার প্রমাণ চেয়েছেন ইমরান পুত্র।

কূটনৈতিক চাপে পাকিস্তান, রাজনীতিতে নির্ভরশীল হওয়ার চেষ্টা

কূটনৈতিক চাপে পাকিস্তান, রাজনীতিতে নির্ভরশীল হওয়ার চেষ্টা

পেহেলগাম কাণ্ডের পর বিশ্ব রাজনীতিতে নিজেদের ভাবমূর্তি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। মোদি প্রশাসনের মিথ্যাচারের বিপরীতে কূটনৈতিক সমর্থন আদায়ে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের দুই দেশসহ মোট ৪টি দেশে সফর করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গেল ফেব্রুয়ারিতে ইউরেশিয়ার দেশ আজারবাইজান ও এপ্রিলে তুরস্ক সফর করেছেন শেহবাজ শরীফ। চলতি সপ্তাহে ৫ দিনের সফরে ৪ দেশ ঘুরেছেন তিনি।