অন্যের সঙ্গে নীরব সঙ্গ দিয়ে আয় করেন জাপানি তরুণ
কিছুই না করে শুধুই সঙ্গ দেয়া এমন এক অভিনব পেশায় নিযুক্ত হয়েছেন জাপানের টোকিওর বাসিন্দা ৩৮ বছর বয়সী শোজি মোরিমোতো। ক্লায়েন্ট বা গ্রাহকদের কাছে গিয়ে নীরব সঙ্গী হিসেবে উপস্থিত থাকার জন্য তিনি প্রতি সেশনে নেন ১০ হাজার ইয়েন (প্রায় ৭১ ডলার)। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।