কুড়াল ও রাসায়নিক দিয়ে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ধ্বংসের অভিযোগ
আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে ঢুকে কুড়াল, রাসায়নিক ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে ৬ কোটি ডলার মূল্যের একটি মার্কিন সামরিক বিমান ধ্বংস করা হয়েছে। আইরিশ এক নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক এমন অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম দাইথি ও’কোরাইন। তিনি ডেভিড কারান নামেও পরিচিত।