
বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে: মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে। সরকার যখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ ষড়যন্ত্র যেন সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে উচিত জবাব দেবে। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে: রিজভী
দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্র করতে নানা ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে: ফরহাদ হোসেন
আজকে এমন সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী টুকু
দেশকে ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান; আইনশৃঙ্খলা ও গণতন্ত্র উন্নয়নের অঙ্গীকার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং নির্বাচনে বিজয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে কাজ করবেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ক্ষতিগ্রস্ত করতে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে; কীভাবে এ নির্বাচনের ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায় সে চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজশাহীতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে ষড়যন্ত্র থেমে নেই; এ নির্বাচনও খুব সহজ নয়: লন্ডনে তারেক রহমান
দেশে ‘ষড়যন্ত্র থেমে নেই, এ নির্বাচনও খুব সহজ নয়’ উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে লন্ডন বিএনপির আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ আহ্বান জানান।

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মোহাম্মদ তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) কুমিল্লা চৌদ্দগ্রামের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রের অংশ: সারজিস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের অনাকাঙ্ক্ষিত ঘটনা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (রোববার, ১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ ছাত্রশিবিরের
রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে নির্বাচনের তারিখ পরিবর্তন করে একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

মাজার ভেঙে মরদেহ পুড়িয়ে দেয়া রাসূলের শিক্ষা নয়: রিজভী
মাজার ভেঙে মরদেহ পুড়িয়ে দেয়া রাসূলের (সা:) শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নানা ফতুয়া দিয়ে দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।