
গণহত্যার বিচার দাবিতে আগামীকাল ১১ দলের সমাবেশ
গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল রাজধানীর বিজয় নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য বলে জানান জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ (সোমবার, ২২ জুন) রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মালয়েশিয়া বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার: প্রধানমন্ত্রী
মালয়েশিয়া বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত ১৭ বছর কাজী নজরুলকে মূল্যায়ন করা হয়নি: সংস্কৃতিমন্ত্রী
বিগত ১৭ বছর কাজী নজরুল ইসলামকে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ (রোববার, ১৪ জুন) সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাবে জামায়াত
‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানিয়ে আজ সন্ধ্যায় মিছিল ও আগামীকাল (শুক্রবার, ১২ জুন) দুপুরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বিরোধীদল জামায়াত।

অতীতে বিমানবন্দরে যা হয়েছে এখন তা আর হবেনা: বিমান প্রতিমন্ত্রী
বিগত দিনে বিমানবন্দরে যা হয়েছে এখন আর তা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে একটি গোষ্ঠী: রিজভী
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ২৯ মে) সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন করে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন আইনের মাধ্যমে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবছে সরকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন আইন ও নামে নতুন এলিট ফোর্স করার কথা সরকার ভাবছে। শিগগিরই এ বিষয় আইন প্রণয়ন করা হবে। সে আইনে এলিট ফোর্স পরিচালিত হবে।’

১১ দাবিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলন
রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন, আগামী বাজেটে ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় মাত্রায় রেখে এর পরিধি বাড়ানো, এলপিজি সংকটের দ্রুত সমাধান ও লাইনের গ্যাসের নতুন সংযোগ পুনরায় চালু করাসহ ১১ দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১টি ট্রাক, ১টি পালসার মোটরসাইকেল, একটি ভ্যান, ৩টি শাবল, ২টি ধারালো হাসুয়া, ১টি হ্যাসকোব্লেড, ১টি সুতার তৈরি বেল্ট, ২টি বড় টর্চলাইট এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদীর মাধবদীতে ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা, চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কারখানা কর্তৃপক্ষ।

‘জেল খাটা কেমন’ কৌতূহল থেকেই নারায়ণগঞ্জে শিশু হোসাইন হত্যা: পুলিশ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী কয়েকজন কিশোর বন্ধু। ভয়াবহ এ ঘটনায় উঠে এসেছে বিস্ময়কর ও উদ্বেগজনক তথ্য—শুধু ‘জেল খাটা কেমন’ সে কৌতূহল থেকেই তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।

পাবনায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আটক ৩
পাবনায় ডিবি পুলিশের অভিযান ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজন আটক করেছে ডিবি পুলিশ। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য দেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।