
শিশুহত্যা ও যৌন নির্যাতন; ৬ মাসেই ভাঙলো বিগত বছরের রেকর্ড
‘শিশুরাই সব’-এর প্রতিবেদন
দেশে শিশুদের জন্য নিরাপত্তার সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই (জানুয়ারি থেকে জুন) শিশুহত্যা ও যৌন নির্যাতনের পরিসংখ্যান বিগত বছরের পুরো এক বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে, শিশুদের জন্য দেশের সবচেয়ে বিপজ্জনক ও অরক্ষিত স্থান হিসেবে চিহ্নিত হয়েছে তাদের নিজস্ব ঘর বা পারিবারিক পরিবেশ এবং অধিকাংশ ক্ষেত্রে অপরাধী হিসেবে ধরা পড়েছে তাদের অতি পরিচিত মানুষজন।

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে গণমাধ্যম উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠন সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে: তথ্যমন্ত্রী
ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠন সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিগত সরকার গণমাধ্যমকে গলা চেপে ধরেছিলো। স্বাধীনতা হরণ করে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে।

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার, ২৭ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ঈদে নোয়াবের ছুটি ৫ দিন
সংবাদপত্র শিল্পের কর্মীদের ঈদুল ফিতরের ৫ দিন ছুটি নির্ধারণ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সংবাদপত্রের স্বাধীনতায় আমরা সবসময় উদার ভূমিকা পালন করেছি: টুকু
সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপি সবসময় উদার ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান সরকারের
দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের পর্যবেক্ষণকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৮ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নোয়াবের সাম্প্রতিক বিবৃতি পর্যালোচনা করেছি, যেখানে তারা গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তি নিয়ে মন্তব্য করেছে। তাদের বক্তব্য অনুযায়ী- ‘অন্তর্বর্তী সরকার গত এক বছরে মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বতন্ত্রতাকে ক্ষুণ্ন করেছে। আমরা দৃঢ় ও স্পষ্টভাবে এ বক্তব্য প্রত্যাখ্যান করছি।’

টানা ৬ দিন ঈদের ছুটি ঘোষণা নোয়াবের
সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা ৬ দিন আনুষ্ঠানিক ঈদের ছুটি ঘোষণা দিল সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। স্বাধীনতার পর এই প্রথম টানা ৬ দিন প্রিন্ট পত্রিকা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো।

জাতিগত সংঘাতে পাপুয়া নিউগিনিতে নিহত ৬৪
পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উচ্চভূমিতে জাতিগত সংঘাতে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।