সচিবালয়
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হলেন চিফ হুইপ-হুইপরা

সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হলেন চিফ হুইপ-হুইপরা

বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের বিস্তারিত অবহিত করা হয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ অবহিতকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে: অর্থমন্ত্রী

শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে: অর্থমন্ত্রী

শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তাদের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে এ কথা বলেন তিনি।

সব প্রচারমাধ্যমকে সরকার কাজে লাগাতে চায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সব প্রচারমাধ্যমকে সরকার কাজে লাগাতে চায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দেশের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে অধীনস্থ সব প্রচারমাধ্যমকে সরকার কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সবদিক পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সবদিক পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

এক সপ্তাহের মধ্যে খাল খনন কর্মসূচি শুরুর বিষয়ে সিদ্ধান্ত: পানিসম্পদমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে খাল খনন কর্মসূচি শুরুর বিষয়ে সিদ্ধান্ত: পানিসম্পদমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে চারটা মন্ত্রণালয় একসঙ্গে বসে আলোচনা করে খাল খনন কর্মসূচির বিষয়ে পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দশকের রাজনৈতিক বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে প্রথম কর্মদিবসেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে পা রাখলেন তারেক রহমান। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নতুন প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না: আসিফ নজরুল

ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না: আসিফ নজরুল

ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না বলেও জানান তিনি।

তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

‘আগামী নির্বাচনের জন্য ইসি বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেয়া হবে’

‘আগামী নির্বাচনের জন্য ইসি বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেয়া হবে’

আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (বুধবার, ৫ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি ও অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক একথা বলেন তিনি।

সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একইসঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।