
সঞ্চয়পত্র নিয়ে সব ব্যাংককে কঠোর সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের
দেশের সাধারণ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম হলো সঞ্চয়পত্র। তবে সম্প্রতি বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের সঞ্চয়পত্র ক্রয়ে নিরুৎসাহিত করা ও সেবা প্রদানে হয়রানি করার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে দেশের সব তফসিলি ব্যাংককে (Scheduled banks) কঠোর সতর্কবার্তা ও জরুরি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

যেকোনো সংশোধনী কাজে দালালচক্র থেকে সাবধান থাকতে শিক্ষাবোর্ডের সতর্কতা
শিক্ষার্থীদের নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

ব্যাংকের কার্ড নিয়ে জরুরি সতর্কবার্তা জারি
ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কিছু অননুমোদিত থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান গ্রাহকদের প্রচলিত প্লাস্টিক কার্ডকে আকর্ষণীয় মেটাল (ধাতব) কার্ডে রূপান্তর করার লোভনীয় অফার দিয়ে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।