সফটওয়্যার-ত্রুটি
সফটওয়্যারের ত্রুটি বের করছে কৃত্রিম বুদ্ধিমত্তা; বিশ্বজুড়ে সাইবার বিভ্রাটের শঙ্কা

সফটওয়্যারের ত্রুটি বের করছে কৃত্রিম বুদ্ধিমত্তা; বিশ্বজুড়ে সাইবার বিভ্রাটের শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির ফলে কম্পিউটার সফটওয়্যারের একের পর এক বড় ধরনের ত্রুটি ও দুর্বলতা ধরা পড়ছে। এর জেরে বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ওয়েবসাইটে সাইবার বিভ্রাট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহে বিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইটগুলোতে যে বিভ্রাট ছড়িয়ে পড়েছিল, তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।