
নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়বে, ‘দুঃসংবাদও’ আছে
নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়ন শুরু হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় ধরনের পরিবর্তন আসবে। তবে নতুন চাকরিজীবী ও বর্তমানে কর্মরতদের বেতন বৃদ্ধির হিসাব এক হবে না। কারণ পুরোনো কর্মচারীদের বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ ও বার্ষিক ইনক্রিমেন্টের ওপর নতুন বেতন নির্ধারণ হবে। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হলে বর্তমানে পাওয়া ১০ থেকে ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ বা বিশেষ ইনক্রিমেন্ট আর থাকছে না।

কারখানার কাছে স্কুলমাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা
গাজীপুরের শ্রীপুরে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কারখানার নির্মাণ সামগ্রী রাখার জন্য ভাড়া দিয়েছে প্রধান শিক্ষক। এতে পুরো মাঠ খানাখন্দের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের সব ধরনের খেলাধুলা। কারখানার সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছে প্রধান শিক্ষকের ছেলে। এতে করে প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থী অভিভাবকরা। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্ষুদে শিক্ষার্থীদের আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাতক্ষীরায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় বন্ধ ৩৮ বিদ্যালয়
সাতক্ষীরায় টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় শিক্ষা, কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। একই সঙ্গে প্রায় ছয় হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিতে ভেসে গেছে অন্তত ১২৭টি মাছের ঘের। প্রাথমিক হিসেবে মৎস্য খাতেই প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নেয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (সোমবার, ৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সরকারি প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ; ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাঠের প্রাপ্যতা নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

কাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল (শনিবার, ২৩ মে) থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে। আজ (শুক্রবার, ২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্কুল ফিডিং কর্মসূচিতে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: মন্ত্রণালয়
‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত খাবারের মান নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে এবং খাবারের মান যাচাইয়ে কোনো প্রকার গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

৮০ বছর পর বেহাতের পথে ময়মনসিংহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি
ময়মনসিংহ নগরীতে বেহাতের পথে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি। আদালতের রায়ে শাখারি পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির জমির মালিকানা দাবি করে দখল বুঝিয়ে দিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন বিপুল সিংহ রায় নামের এক ব্যক্তি। জেলা প্রশাসক জানান, একটি চক্র নানা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি সম্পত্তি নিজেদের কব্জায় নেয়ার চেষ্টা করছে।

টাঙ্গাইলের ৫ প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
টাঙ্গাইলের সখীপুরে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘদিন ধরে চলছে পাঠদান। এতে প্রতিদিনই শিক্ষক-শিক্ষার্থীরা বড় দুর্ঘটনার আশঙ্কায় থাকলেও বিকল্প ভবন না থাকায় অনেকটা নিরুপায় হয়ে এসব পরিত্যক্ত ভবনেই ক্লাস চালাতে হচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আপিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নিয়োগের দাবিতে শাহবাগে প্রাথমিক বিদ্যালয় ও এনটিআরসিএ নিবন্ধিতদের বিক্ষোভ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের রায়ে বাতিল হওয়া ৬ হাজার প্রার্থী নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করছে। একইসঙ্গে আন্দোলনে নেমেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশী এনটিআরসিএ নিবন্ধিতরা। সড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, জল কামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। করা হয় লাঠিচার্জ।