
সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
দেশের সব সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

চিকিৎসক সংকটে পঞ্চগড়ের সরকারি হাসপাতালগুলো, রোগীদের ভোগান্তি
চিকিৎসক সংকটে ধুঁকছে পঞ্চগড়ের সরকারি হাসপাতালগুলো। জেলার সবচেয়ে বড় হাসপাতালটিই এখন রুগ্ন। রোগী তিন গুণ বাড়লেও কমেছে চিকিৎসক। আর এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।

ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ভর্তি ৩০
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

রেকর্ড বৃষ্টি-বন্যায় স্থবির কলকাতা, ৮ জনের প্রাণহানি
হঠাৎ রেকর্ড বৃষ্টি-বন্যায় স্থবির ভারতের কলকাতা নগরী। প্রাণ গেছে কমপক্ষে আটজনের। বাতিল ও বিলম্বিত হচ্ছে বিপুলসংখ্যক ফ্লাইট। সব স্কুল বন্ধ, ব্যাপক বিঘ্নিত মেট্রো পরিষেবা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্টি আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন যেসব পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়
ওষুধ ও হার্টের রিংয়ের দাম কমানোর পর আরও কিছু কল্যাণমুখী পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যেই। ২৬০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম শিগগিরই বেধে দেয়ার পাশাপাশি সরকারি হাসপাতালে চাহিদার ৮০ শতাংশ ওষুধ সরকারিভাবে সরবরাহের কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান বাড়াতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

চট্টগ্রামে ৬৭ বছরেও হয়নি সরকারি হাসপাতাল
দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে জনসংখ্যা প্রায় ৩ কোটি। অথচ গত ৬৭ বছরে এখানে নির্মাণ হয়নি নতুন কোনো সরকারি হাসপাতাল। এজন্য জনপ্রতিনিধি, নীতি-নির্ধারকদের ব্যর্থতাকে দুষছেন চিকিৎসকরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেক) চিকিৎসা নিতে আসা শত শত রোগীর ঠাঁই হয় হাসপাতালের মেঝে বা বারান্দায়। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের ৫০০ শয্যার হাসপাতাল নির্মার্ণের তোড়জোড়ে আশার আলো দেখছেন বাসিন্দারা।

বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে সেবাপ্রার্থীদের দুর্ভোগ
জনবল সংকটে ব্যাহত হচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মান। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সেবা প্রত্যাশীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। প্যাথলজি সেবা, গুরুত্বপূর্ণ অপারেশন বন্ধ থাকার পাশাপাশি পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সীমিত জনবল দিয়ে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।

এক যুগ বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া
এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া। সরকারি হাসপাতালগুলোতে দেড় লক্ষাধিক টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও আছে মাত্র ৮ হাজার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালে সেবা বন্ধ রেখে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এ খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে ৪০ হাজার টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারে প্রতিমাসে রাজস্ব আয় হবে ১৫শ' কোটি টাকা। যাদের বেতন-ভাতা বাবদ মাসে খরচ হবে মাত্র ৮ কোটি টাকারও কম।

হাইতির সরকারি হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩
ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি সরকারি হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন।

গণঅভ্যুত্থানে শহীদ-আহতের তালিকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রকৃত তালিকা করতে ওয়েবসাইট নির্মাণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে দেশের সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে শহীদ ও আহতদের তথ্য ইনপুট দেবার সুযোগ রাখা হচ্ছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বলেছেন, গণহত্যার প্রকৃত চিত্র আড়াল করতে ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দেয়া হয়েছে। সনদে লেখা হয়েছে গুলিতে নিহত হয়নি এমন মিথ্যা তথ্য।

পুরনো রূপে ফিরছে কলকাতার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ
৪২ দিন পর কর্মক্ষেত্রে ফিরেছেন কলকাতার জুনিয়র ডাক্তাররা
আর জি কর কাণ্ডে সুষ্ঠু বিচারের দাবিতে শুরু হওয়া গণ-আন্দোলনে সাময়িক বিরতি ঘোষণা করে টানা ৪২ দিন পর কর্মক্ষেত্রে ফিরেছেন কলকাতার জুনিয়র ডাক্তাররা। শনিবার সকাল থেকে পুরানো রূপে ফিরতে শুরু করেছে রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলো। জরুরি পরিষেবায় যোগ দিতে শুরু করেছেন খোদ আর জি করের জুনিয়র চিকিৎসকরা। এদিকে, কর্মবিরতির ঘোষণা আসলেও ধর্ষণ-খুনের বিচার চেয়ে শুক্রবার রাতেও ফের পথে নামে সাধারণ মানুষ।

ডেঙ্গুর বিশেষায়িত হাসপাতালের পরিচালক নিজেই ডেঙ্গুতে আক্রান্ত
ডেঙ্গু রোগীর চিকিৎসা করাতে আসা স্বজনরাও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। রাজধানীর বিশেষায়িত হাসপাতাল মুগদা হাসপাতালে বেড়েছে মশার উপদ্রব। মশা নিধনে নেই কোনো কার্যকরী ব্যবস্থা। হাসপাতালটির পরিচালকও ডেঙ্গুতে আক্রান্ত। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বায়োহাজার্ড পলিথিনসহ অন্যান্য যন্ত্রপাতি কেনাকাটা শুরু না হওয়ায় ডেঙ্গুর ভরা মৌসুমেও বর্জ্য ব্যবস্থাপনায় অনেকটা বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের।