ঝিনাইদহে উদ্ধার ১০৪টি মোবাইল ও এমএফএসের টাকা মালিকদের ফেরত দিলো পুলিশ
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে উদ্ধার করা ১০৪টি মোবাইল ফোন এবং ভুলবশত এমএফএস (মোবাইল আর্থিক সেবা)-এর মাধ্যমে চলে যাওয়া ৫৩ হাজার ৪০৯ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।