সাইরেন
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, বাড়িঘর ক্ষতিগ্রস্ত; আহত একাধিক

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, বাড়িঘর ক্ষতিগ্রস্ত; আহত একাধিক

দক্ষিণ লেবানের বাফলিয়েহ শহরে ইসরাইলি বিমান হামলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা-এনএনএ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের খুঁজছেন। এনএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ ইসরাইলে ইরান থেকে তিন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরাইলি গণমাধ্যম

দক্ষিণ ইসরাইলে ইরান থেকে তিন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরাইলি গণমাধ্যম

ইসরাইলের ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে, ইরান দক্ষিণ ইসরাইলে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে দুটি প্রতিহত করা হয়েছে এবং তৃতীয়টি একটি খোলা এলাকায় পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানে আজও নগরবাসীদের বিজয় র‍্যালি

তেহরানে আজও নগরবাসীদের বিজয় র‍্যালি

১২ দিনের সংঘাতে ইরান ও ইসরাইল উভয় পক্ষই নিজেদের জয়ী দাবি করছে। প্রায় দুই সপ্তাহ পর সাইরেন বা বিস্ফোরণের শব্দ ছাড়া ঘুম ভেঙেছে তেল আবিব ও তেহরানবাসীর। ১২ দিনের সংঘাতে ১৪ বিজ্ঞানীসহ প্রাণ হারিয়েছে ৬ শতাধিক ইরানি। অন্যদিকে ইসরাইলে প্রাণ গেছে ২৮ জনের। এ ছাড়া, গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এদিকে, তেহরানে আজও বিজয় র‍্যালি করেছেন নগরবাসী।