ধোনিকে এক ঝলক দেখতেই চিপকে হাজারো দর্শক
চেন্নাইয়ে ২১ হাজার দর্শকের ভালোবাসায় সিক্ত হলেন মাহেন্দ্র সিং ধোনি, সঙ্গে নতুন উত্তরসূরীকে বরণ করে নিলো পুরো চেন্নাইবাসী। তাদের গর্ব মানেই এক নাম ধোনি। এবার সেই গর্বে যেন মিশে গেল আবেগ, নস্টালজিয়া আর নতুন এক আশার গল্পে। ১৮ বছর ধরে যিনি চেন্নাই সুপার কিংসের এর প্রাণ, সেই ‘থালা’কে এক ঝলক দেখতেই চিপকে জড়ো হয়েছিল হাজার হাজার দর্শক। মাঠে তার হালকা ওয়ার্ম-আপ, গ্লাভস হাতে উইকেটকিপিং সবকিছুতেই ছিল উন্মাদনা।