চেন্নাই ক্রিকেটের শহর, আবেগের শহর। আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে আবারও দুই নাম এম এস ধোনি ও সাঞ্জু স্যামসন।
চিপকের গ্যালারিতে প্রায় ২১ হাজার দর্শক, শুধু এক ঝলক ধোনিকে দেখার জন্য। ১৮ বছর ধরে চেন্নাই সুপার কিংসের হৃদয় হয়ে থাকা এ মানুষটা এখন যেন এক জীবন্ত কিংবদন্তি। মাঠে নামলেন, গ্লাভস হাতে উইকেটকিপিং করলেন আর প্রতিটি মুহূর্তেই গর্জে উঠল স্টেডিয়াম।
আরও পড়ুন:
কিন্তু এ গল্পে শুধু ধোনি নেই। আছে এক নতুন অধ্যায়ের শুরু। সাঞ্জু স্যামসন, যাকে ঘিরে এরই মধ্যেই নতুন স্বপ্ন দেখছে চেন্নাই। মুরালিধরনের বলে তার ছক্কা, গ্যালারিতে ‘সুপারস্টা’ ধ্বনি, আর তামিলে নিজের পরিচয় সব মিলিয়ে যেনো নতুন নায়ককে বরণ করে নিল চেন্নাই।
ধোনি নিজেই বলছেন, ফিটনেস আর আগের মতো নেই। বয়স বাড়ছে, ভূমিকা ছোট হচ্ছে। একসময় যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর ফিনিশার, এখন তার কাজ সীমিত কয়েকটি বলেই।
তবুও, তার উপস্থিতিই একটা ইভেন্ট। তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাঁটা ভক্তদের জন্য অমূল্য। আর ঠিক সেই জায়গাতেই শুরু হচ্ছে পরিবর্তন। স্যামসনের মধ্যে চেন্নাই খুঁজে পাচ্ছে ভবিষ্যৎ, নতুন নেতৃত্ব, নতুন স্বপ্ন।
শেষে, ট্রফিগুলোর পাশে দাঁড়িয়ে থাকা ধোনির সেই ছবি, এটা কি বিদায়ের পূর্বাভাস? নাকি আরেকটি শেষ লড়াইয়ের ডাক? চেন্নাই এখন এক সংযোগস্থলে একজন কিংবদন্তির শেষ অধ্যায়, আর এক নতুন নক্ষত্রের উত্থান।





