বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের অযাচিত চাপের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা শেষ পর্যন্ত নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে।