নৌ-অবরোধ অব্যাহত থাকলে কড়া জবাবের হুঁশিয়ারি ইরানের
ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ অব্যাহত থাকলে মার্কিন বাহিনীকে ‘শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়ার’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। আজ (শনিবার, ২৫ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।