ইরানের এই উচ্চপদস্থ সামরিক কমান্ড জোর দিয়ে বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাদের সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত।’ বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘তৃতীয় আরোপিত যুদ্ধের’ সময় ইরানের সেনাবাহিনী তাদের সেই আক্রমণাত্মক সক্ষমতার পরিচয় দিয়েছে।
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, ‘আঞ্চলিকভাবে শত্রুদের প্রতিটি আচরণ ও গতিবিধি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কৌশলগত হরমুজ প্রণালির ওপর আমাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। নতুন কোনো আগ্রাসন চালানো হলে আমরা আমেরিকান-ইহুদিবাদী শত্রুদের ওপর আরও ভয়াবহ আঘাত হানতে দৃঢ়প্রতিজ্ঞ।’
বিশ্লেষকরা বলছেন, একদিকে শান্তি আলোচনার সম্ভাবনা থাকলেও মাঠপর্যায়ে ইরানের এই কড়া হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে নৌ-অবরোধ ইস্যুটি নিয়ে তেহরান কোনোভাবেই আপস করতে রাজি নয়। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়টি তারা দর-কষাকষির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে।





