
জামায়াত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থি—এনসিপি ছাড়ার ঘোষণা দিয়ে সামান্তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তার পদত্যাগের বিষয়টি জানান। পোস্টে শারমিন এনসিপির সঙ্গে তার মতপার্থক্যের বিষয়ে বেশ কিছু প্রসঙ্গ টেনেছেন, যার মধ্যে একটি প্রসঙ্গে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘জামায়াত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থিই শুধু নয়, বরং গণতান্ত্রিক রাষ্ট্রের সকল সুবিধা কাজে লাগিয়ে নিয়ে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠাই সংগঠনটির রাজনৈতিক অভিপ্রায়।’

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। সামান্তা শারমিন লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।’

জোটের নীতি ‘মানতে না পেরে’ নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপির সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীসহ ১০ দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা করলেও, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এ সমঝোতাকে ‘সঠিক মনে করছেন না’। তিনি ঘোষণা করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

‘তোমরা ফুটো নাই, তোমরা বাচ্চা’ ন্যারেটিভ ইসির, শাপলা কলি প্রসঙ্গে সামান্তা
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করেছ নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ রাখার বিষয়টিকে এনসিপির সঙ্গে প্রতারণামূলক ব্যবস্থা হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করে বলেছেন, প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ দিয়ে ইসি বোঝাতে চাইছে যে ‘তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা’- এই ন্যারেটিভ দাঁড় করিয়েছে বড় দলগুলো ও নির্বাচন কমিশন।