সামুদ্রিক-মাছ
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ‘লাল কোট ফিশ’

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ‘লাল কোট ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ‘লাল কোট’ প্রজাতির একটি বিরল সামুদ্রিক মাছ। মাছটির আকর্ষণীয় উজ্জ্বল লাল রঙ ও ভিন্নধর্মী গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জেলে সূত্রে জানা গেছে, গত রোববার (২ আগস্ট) গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এফবি জারিফ-৪ ট্রলারে আসাদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

সরবরাহ কমায় কুষ্টিয়ার বাজারে বেড়েছে মাছের দাম

সরবরাহ কমায় কুষ্টিয়ার বাজারে বেড়েছে মাছের দাম

কুষ্টিয়ার বাজারে মাছের সরবরাহ কম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গেল সপ্তাহের তুলনায় আজ (শুক্রবার, ৩১ জুলাই) দাম বেশি।

বছরে ৪০০ মিলিয়ন ডলারের খাদ্য রপ্তানি; বাড়ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা

বছরে ৪০০ মিলিয়ন ডলারের খাদ্য রপ্তানি; বাড়ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা

দেশে নাস্তার টেবিলের পরিচিত সিঙ্গারা, সমুচা, পরোটা বা নুডলস– গত এক দশকে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ববাজারেও তৈরি করেছে শক্ত অবস্থান। পাড়ি দিচ্ছে যুক্তরাজ্য, ইউরোপ আর মধ্যপ্রাচ্যের বাজারে। উদ্যোক্তারা বলছেন, বর্তমানে বিশ্বের ১৪৬টি দেশে বছরে ৪০০ মিলিয়ন ডলারের প্রসেসড ফুড রপ্তানি হচ্ছে। আর হিমায়িত মাছ রপ্তানি হচ্ছে প্রায় সাড়ে ৪শ’ মিলিয়ন ডলারের। পাশাপাশি দেশেও তৈরি হয়েছে ভোক্তা, বাজার, আছে চার বিলিয়ন ডলারের। সম্প্রতি চট্টগ্রামে রপ্তানিমুখী কারখানা ঘুরে যুক্তরাজ্যের বাজারে এ শিল্পের সম্ভাবনার চিত্র তুলে ধরেন হাই কমিশনার সারাহ কুক।

ভূমধ্যসাগর ঘিরে লেবাননে জমজমাট সামুদ্রিক মাছের বাজার

ভূমধ্যসাগর ঘিরে লেবাননে জমজমাট সামুদ্রিক মাছের বাজার

ভূমধ্যসাগরকে ঘিরে থাকা লেবাননে প্রাচীনকাল থেকেই গড়ে উঠেছে সামুদ্রিক মাছের সমৃদ্ধ বাজার। দেশের দীর্ঘ উপকূলজুড়ে ছড়িয়ে থাকা এসব বাজার শুধু দেশটির অর্থনীতিকেই সমৃদ্ধ করছে না। প্রবাসী বাংলাদেশিদের জন্যও খুলে দিয়েছে বাড়তি আয়ের সুযোগ।

ইলিশ: বাংলাদেশের জাতীয় মাছ ও নদীর সোনালি ধন

ইলিশ: বাংলাদেশের জাতীয় মাছ ও নদীর সোনালি ধন

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এটি একটি সামুদ্রিক মাছ। এর বৈজ্ঞানিক নাম তেনুয়ালোসা ইলিশা (Tenualosa ilisha)। তবে ডিম পাড়ার জন্য এ মাছ বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে এসে থাকে। বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন এলাকা যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামে ইলিশ বেশ জনপ্রিয়।

সরবরাহ ভালো থাকায় নারায়ণগঞ্জে মাছ ও সবজির বাজারে স্বস্তি

সরবরাহ ভালো থাকায় নারায়ণগঞ্জে মাছ ও সবজির বাজারে স্বস্তি

মাছ ও সবজির সরবরাহ ভালো থাকায় নারায়ণগঞ্জের বাজারগুলোতে ক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। আজ (শুক্রবার, ২৩ মে) ছুটির দিনে বাজারগুলোতে ক্রেতা সমাগমও অনেকটা বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

বরগুনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল, ট্রলারসহ ১৩ জেলে আটক

বরগুনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল, ট্রলারসহ ১৩ জেলে আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে দেড় লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, অবৈধ জাল, ১টি ফিশিং বোট ও ২টি ট্রলিং বোটসহ ১৩ জন জেলেকে আটক করা হয়েছে রোববার (১৮ মে) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

চট্টগ্রামে সামুদ্রিক মাছের সরবরাহ কম, দাম নিয়ে অসন্তোষ

চট্টগ্রামে সামুদ্রিক মাছের সরবরাহ কম, দাম নিয়ে অসন্তোষ

চট্টগ্রামের বাজারে মাছের চাহিদার বড় একটি অংশ সামুদ্রিক মাছ থেকে পূরণ হয়। তবে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় নগরীতে সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। বিক্রেতারা বলছেন, আকারভেদে সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ১০০ টাকা বেড়েছে। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম নিয়ে অসন্তোষ আছে ক্রেতাদের।

কমেছে চাল, পেঁয়াজ-সবজির দাম, বাড়তি মাছের বাজার

কমেছে চাল, পেঁয়াজ-সবজির দাম, বাড়তি মাছের বাজার

চট্টগ্রামে কিছুটা কমেছে চালের দর। স্বস্তি মিলেছে পেঁয়াজ ও সবজিসহ বেশকিছু নিত্যপণ্যের দামে। মাংসের দাম আগের মতো থাকলেও বাড়তি মাছের বাজার। অন্যদিকে, আমদানি ফলের সরবরাহ কমায় বেড়েছে আপেল, আঙুর ও কমলার দাম। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমানো হলে দামও কমবে।

অস্থিতিশীল চালের বাজার, সংকটে নিম্ন ও মধ্যবিত্তরা

অস্থিতিশীল চালের বাজার, সংকটে নিম্ন ও মধ্যবিত্তরা

নাগালের বাইরে চলে যাচ্ছে চালের বাজার। এতে সংকটের মুখে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। শীতকালীন সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাংসের বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। যদিও রুই, কাতলাসহ অন্যান্য সামুদ্রিক মাছের দামও স্থিতিশীল রয়েছে।

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মোংলা পৌর শহরের মৎস্য আড়ৎ

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মোংলা পৌর শহরের মৎস্য আড়ৎ

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মোংলা পৌর শহরের একমাত্র মৎস্য আড়ৎ। দূরদূরান্ত থেকে হরেক রকমের দেশি ও সামুদ্রিক মাছ নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। দৈনিক গড়ে এ পাইকারি মাছের আড়তে ৩০ থেকে ৪০ লাখ টাকার মাছ বিক্রি হলেও চিংড়ির মৌসুমে তা কোটি টাকা ছাড়িয়ে যায়। এখান থেকে মাছ রপ্তানি হলেও বাজার স্থানান্তরসহ মাছ সংরক্ষণ ও পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের।

পটুয়াখালীতে শতকোটি টাকার শুঁটকি উৎপাদনের আশা

পটুয়াখালীতে শতকোটি টাকার শুঁটকি উৎপাদনের আশা

সুনীল অর্থনীতির বিশাল ভাণ্ডার বঙ্গোপসাগর। বছর জুড়ে সমুদ্রের বিভিন্ন স্তরে বিচরণ করে ভিন্ন ভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। পটুয়াখালীর মহিপুরে চলতি শুঁটকি মৌসুমে জেলেদের জালে ধরা পড়া চিংড়ি, ফাইশ্যা, পোয়া, বইরাগী, লইট্যাসহ বিভিন্ন সামুদ্রিক মাছের শুঁটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন উৎপাদকরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় শতকোটি টাকার শুঁটকি উৎপাদনের আশা সংশ্লিষ্টদের।