
দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী
দেশে সারের কোনো ঘাটতি নেই, সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে বলে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেয়া হবে বলেও তিনি জানান।

ডিজেল-সারের দাম বাড়তি: ৪০ বছরের সবচেয়ে বড় সংকটে মার্কিন কৃষকেরা
যুক্তরাষ্ট্রের কর্ন বেল্ট অঞ্চলের শস্যচাষিরা বলছেন, ডিজেল ও সারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তারা ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধের জেরে জ্বালানি ও কৃষি উপকরণের খরচ বেড়েছে বলে তারা অভিযোগ করছেন। এতে ভুট্টা ও সয়াবিন উৎপাদনকারীদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে, যার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামেও।

গ্রীষ্মের ক্ষতি পুষিয়ে নিতে নাটোরে আগাম শীতকালীন সবজি চাষ
নাটোরে শুরু হয়েছে আগাম জাতের শীতকালীন সবজি রোপণ। বৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি খেত নষ্ট হওয়ায় ঘুরে দাঁড়াতে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন চাষিরা। তবে সার সংকটে ব্যাহত হচ্ছে সবজি রোপণ। বেশি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ।

ঈশ্বরগঞ্জে ৬৩৬ বস্তা সার মজুত; বিক্রেতার এক মাসের জেল ও অর্থদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে তিনটি গোডাউনে ৬৩৬ বস্তায় ৩১ দশমিক ৮ টন সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগে নূর-এ-আলম নামের এক খুচরা সার বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ২৪ আগস্ট) বেলা ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উচাখিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।

কুড়িগ্রামে সার লুট, ডিলার পয়েন্টের বেড়া ভেঙে ১৯৭ বস্তা নিয়ে গেলেন কৃষকরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কৃষকরা একটি ডিলার পয়েন্টের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে লুট হওয়া সারের অধিকাংশ বস্তাই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

দেশে সারের পর্যাপ্ত মজুদ আছে: কৃষি সচিব
দেশে সারের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। আজ (শনিবার, ১৫ আগস্ট) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আট জেলার সারের ডিলার ও কৃষি কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

রাঙামাটি সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ
রাঙামাটির বরকল ছোটহরিনা সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৬ বস্তা ইউরিয়া সার, যার পরিমাণ ১ হাজার ৮০০ কেজি, ৮ বস্তা টিএসপি সার, যার পরিমাণ ৪০০ কেজি এবং ২৭ বস্তা জৈব সার, যার পরিমাণ ১ হাজার ৩৫০ কেজি।

রাঙামাটিতে বিজিবির অভিযানে রসুন ও সারের বস্তা আটক
রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আটক করেছে বিজিবি। তবে পাচারকারীরা দ্রুত সটকে পড়ায় এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া মালামালের আর্থিকমূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিজিবি।

নওগাঁয় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ
নওগাঁয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সার ক্রয়, জ্বালানি আমদানি ও প্রকল্প ব্যয় বৃদ্ধি অনুমোদন করেছে সরকারি ক্রয় কমিটি
সার, ডিজেল ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব এবং চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় সংশোধনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপির ১৩তম বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গ্যাস সংকটে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা; উৎপাদনে ২ হাজার কোটি টাকার ক্ষতি
গ্যাস সংকটে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে ব্যাহত হচ্ছে প্রায় ২ হাজার কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন। আমদানি করা সার দিয়ে চাহিদা মেটানো হলেও আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।