সালাহউদ্দিন-আহমেদ
এখন পর্যন্ত ভোটের পরিবেশে সুন্দর-স্বাভাবিক: সালাহউদ্দিন আহমদ

এখন পর্যন্ত ভোটের পরিবেশে সুন্দর-স্বাভাবিক: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

রাজনৈতিক পটপরিবর্তনের ব্যালট আর উৎসবের আমেজে প্রস্তুত পুরো দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে তারা কে কোথায় ভোট দেবেন।

নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন

নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে।

বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় এ মন্তব্য করেন তিনি।

ধর্মের দোহাই দিয়ে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে: সালাহউদ্দিন আহমদ

ধর্মের দোহাই দিয়ে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে: সালাহউদ্দিন আহমদ

ধর্মের দোহাই দিয়ে জামায়াতে ইসলামী জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আসন্ন জাতীয় নির্বাচনে কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

‘জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চাই’

‘জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চাই’

জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

নির্বাচন কমিশন (ইসি) ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক- গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কমিশনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ; পোস্টাল ব্যালট নিয়ে হুঁশিয়ারি ইসি সচিবের

কমিশনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ; পোস্টাল ব্যালট নিয়ে হুঁশিয়ারি ইসি সচিবের

একইদিন নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করলো বিএনপি ও জামায়াত। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের ভুলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। বিভিন্ন দল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ দলটির। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসি সচিব মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালট নিয়ে কোনো অসঙ্গতি ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না।

নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই; বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের

নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই; বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের

নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি কী-না। তবে থাকছে আপিলের সুযোগ।

‘খালেদা জিয়ার ৩ আসনে বিকল্প যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই প্রার্থী হবেন’

‘খালেদা জিয়ার ৩ আসনে বিকল্প যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই প্রার্থী হবেন’

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্রের পথে এগোবে বাংলাদেশ: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্রের পথে এগোবে বাংলাদেশ: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ— এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

বিমানবন্দরে তারেক রহমান: আপ্লুত নেতাকর্মীরা

বিমানবন্দরে তারেক রহমান: আপ্লুত নেতাকর্মীরা

দীর্ঘ ১৭ বছর পর সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেসময় তাকে স্বাগত জানান দলটির শীর্ষ নেতারা।