সায়দাবাদ থেকে আন্তঃজেলা বাস সরানোর উদ্যোগ নেয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক
সায়দাবাদ থেকে দেশের আন্তঃজেলা বাসগুলো সরিয়ে আনতে কাঁচপুরে টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিকভাবে সায়দাবাদ থেকে এ টার্মিনালে বাস সরিয়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।