রাজধানীর যানজট নিরসনে আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
এসময় প্রশাসক বলেন, কাঁচপুর বাস টার্মিনালটি প্রায় ১২ দশমিক ৬ একর জায়গাজুড়ে নির্মাণ হচ্ছে। এ টার্মিনালে পার্কিং অবস্থায় ৩৭৮টি বাস রাখা যাবে। একইসঙ্গে, একটি বাস টার্মিনালে যেসব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন সবকিছুই থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘এরই মধ্যে টার্মিনালের সীমানা প্রাচীরের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ।’
এসময় প্রশাসক জানান, সায়দাবাদ থেকে কাচপুর বাস টার্মিনালে যাত্রীদের আসা-যাওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, গুলিস্তানে যে বাসগুলো ওঠা-নামা করে সেগুলোকে বুড়িগঙ্গার ওপাড়ে নেয়া হবে। আর কাঁচপুর টার্মিনালে সিলেট-চট্টগ্রাম ও দক্ষিণ-পূর্বাঞ্চালের বাসগুলো রাখা হবে।





