
অবৈধ সিএনজি স্ট্যান্ডে সিলেট নগরিতে তীব্র যানজট, নগরবাসীর ভোগান্তি
সিলেট সিটি করপোরেশনের অনুমোদিত মাত্র ৩০টি সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড রয়েছে শহরে। ‘বিনা অনুমতিতে কোনোপ্রকার যানবাহন রাখা নিষেধ’ সম্বলিত সিলেট সিটি করপোরেশনের সাইনবোর্ড থাকলেও সেই আইনের তোয়াক্কা না করে নগরীতে গড়ে উঠেছে শতাধিক স্ট্যান্ড। ফলে প্রতিদিন তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে উঠছে পথচারী ও নগরবাসী। সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন বলছে, যত দ্রুত সম্ভব এসব অবৈধ সিএনজি অটো ও অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযানে যাবেন তারা।

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত, আহত ৫
নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচ যাত্রী। আজ (শনিবার, ২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটাখোলা-কটিয়াদি সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কোহিনূর মিয়া।

যানজট আর হকারের দখলে নাকাল পর্যটন নগরী সিলেট
সড়কজুড়ে যানবাহনের চাপ, ফুটপাত দখল করে হকারদের ব্যবসা আর যত্রতত্র সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। পর্যটন নগরী সিলেটের এমন পরিস্থিতিতে কঠিন হয়ে উঠেছে নগরীর স্বাভাবিক চলাচল। বাড়ছে জনদুর্ভোগ, ব্যাহত হচ্ছে নাগরিক জীবন। এজন্য দ্রুত আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও হকারমুক্ত ফুটপাত চান নগরবাসী।

মহাসড়কে মৃত্যুর মিছিল; ময়মনসিংহে দেড় বছরে ৩৭৪ দুর্ঘটনা
ময়মনসিংহের মহাসড়কগুলোতে কোনোভাবেই থামছে না দুর্ঘটনা। জেলা বিআরটিএ তথ্য বলছে, ২০২৫ ও ২৬ সালের আগস্ট পর্যন্ত জেলায় ৩৭৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬৩ জন, আহত ৪১০জন। সড়ক দুর্ঘটনায় আপনজন হারিয়ে নিঃস্ব হচ্ছে পরিবার। মহাসড়কে তিন চাকার বাহন চলাচল, বেপরোয়া গতি ও আইন না মানার প্রবণতাকে দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা।

নরসিংদীতে দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত অন্তত ১১
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুই সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় উজ্জ্বল কুমার ওরফে প্রশান্ত শীল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।

কৃত্রিম গ্যাস সংকট তৈরি: গাজীপুরে ৬ সিএনজি স্টেশনে ২ কোটি টাকার বেশি জরিমানা
গ্যাসের কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধভাবে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারবাহী লরিতে গ্যাস সরবরাহের অভিযোগে গাজীপুরে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২ কোটি ৫ লাখ টাকার বেশি জরিমানা ধার্য করা হয়েছে।

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে, নিহত ২
নরসিংদীর পাঁচদোনায় সিএনজি ও কার্ভাডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারে দুই সিএনজির সংঘর্ষে একজন নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা, নিহত ২
ময়মনসিংহের ত্রিশালের কাজিরশিমলা এলাকায় ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

হবিগঞ্জে সিএনজিসহ নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল বাজার থেকে সিএনজিসহ নিখোঁজ হওয়ার দুই দিন পর তুহিন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকার একটি নির্জন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার সিএনজিটি উদ্ধার করা সম্ভব হয়নি।

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন।

চার বছরেই অচল নোয়াখালী শহরের অধিকাংশ সিসিটিভি, বাড়ছে চুরি-ছিনতাই
নোয়াখালী শহরের নিরাপত্তায় ২০২২ সালে জেলা পুলিশের পক্ষ থেকে দুই শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু চার বছর না যেতেই সিসিটিভির অধিকাংশই এখন অচল। কোথাও ক্যামেরা আছে, তার নেই; আবার কোথাও তারের সংযোগ আছে, নেই ক্যামেরা। শহরের গুরুত্বপূর্ণ অনেক এলাকা নজরদারির বাইরে চলে যাওয়ার সুযোগে বেড়েছে চুরি-ছিনতাই। প্রতিদিন মোটর সাইকেল, সিএনজি এবং অটো রিকশা চুরির অভিযোগ রয়েছে। নিরাপত্তাহীনতায় শহরবাসী।