
সিরিয়ার ক্যাফেতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯
সিরিয়ার রাজধানী দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া অন্তত ২০ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ার রাজধানীতে ক্যাফেতে বিস্ফোরণ; নিহত ৪, আহত অন্তত ১০
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি জনাকীর্ণ ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অনিবার্য: আমিচাই চিকলি
হোক আজ বা কাল, সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অনিবার্য। এমন বিস্ফোরক মন্তব্য করে মধ্যপ্রাচ্য উত্তেজনাকে উস্কে দিলেন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতা প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। শুধু তাই নয়; তুরস্ক, পাকিস্তান বা কাতার পরবর্তী নিশানা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। এদিকে কট্টরপন্থী নীতিতে অতিষ্ঠ ইসরাইলিরা মনে করছেন, রাজনীতি থেকে বিদায় নিয়া উচিত নেতানিয়াহুর।

তুরস্ক ও সিরিয়ার যৌথ অভিযান: ইন্টারপোলের রেড নোটিশধারী ১০ আইএস সদস্য গ্রেপ্তার
জঙ্গিগোষ্ঠী আইএসের (আইএসআইএল) সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরিয়ায় যৌথ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক ও সিরিয়ার গোয়েন্দা সংস্থা। গ্রেপ্তার ব্যক্তিরা তুরস্কে বিভিন্ন সময়ে ‘সন্ত্রাসী হামলায়’ অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আজ (শনিবার, ২৩ মে) তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি এই তথ্য জানিয়েছে।

ইসরাইলি হামলা ও আঞ্চলিক পালাবদল; নতুন সমীকরণে লেবানন-সিরিয়া সম্পর্ক
২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক সফর করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। গত ৯ মে তার এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন লেবানন ও সিরিয়া উভয় দেশই ইসরাইলি হামলা ও ভূখণ্ড দখলের কবলে পিষ্ট হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

‘গ্রেটার ইসরাইল’ পরিকল্পনার নীলনকশা: কতটা বাস্তব এ ধারণা?
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বক্তব্য মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগের ঝড় তুলেছে। তারা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ‘বৃহত্তর ইসরাইল’ (Greater Israel) বা ‘গ্রেটার ইসরাইল’র ধারণাকে— যে পরিকল্পনার কথা এত দিন চাপা স্বরে বলা হতো; এখন তা উচ্চারিত হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে।

সিরিয়ায় আইএসের হামলায় মার্কিন সেনা নিহতে হুঁশিয়ারি ট্রাম্পের
সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ তিনজন নিহত এবং তিনজন আহতের ঘটনায় প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হতাহত এবং তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরইমধ্যে পাল্টা হামলায় সন্দেহভাজন হামলাকারীকে হত্যার দাবি পেন্টাগনের।

৫৮ বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছে সিরিয়া
১৯৬৭ সালের পর প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন আহমেদ আল-শারা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

সিরিয়া ও লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ ইসরাইলের
পুরোনো শত্রু সিরিয়া ও লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইসরাইল। জেরুজালেমে অস্ট্রিয়ার ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।

আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা
হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর প্রধান আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাকে দেয়া হয়েছে একটি অস্থায়ী সরকার গঠনের ক্ষমতাও।

সাত বছর পর চালু হলো দামেস্ক জাতীয় জাদুঘর
সিরিয়ার ক্ষমতার পালাবদলের একমাস পর পুনরায় চালু হলো দামেস্ক জাতীয় জাদুঘর। গৃহযুদ্ধে চলার সময় প্রায় ৭ বছর ধরে বন্ধ ছিল জাদুঘরটি।

তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বিদ্রোহীদের সংঘর্ষে শতাধিক নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।