
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ; একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মা ও মেয়েকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপরদিকে, বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর এক শিশু ওই পরিবারের সদস্য নয়। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালে গ্যাস সংকট, বাড়তি দামে সিলিন্ডার বিক্রি
সারা দেশের মতো বরিশালেও গ্যাসের তীব্র সংকটে তৈরি হয়েছে। ভোক্তা পর্যায়ে সরকারি রেটের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন বরিশালের গ্রাহকরা। এছাড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে গ্যাসের সরবরাহও কম রয়েছে।

এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম কমানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। জুলাই এর জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে।

সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির হাজার কোটি টাকা লোপাটের প্রমাণ পেয়েছে দুদক
সিলিন্ডার গ্যাস বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়ম করপোরেশনের (বিপিসি) বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বছরে ১৪ লাখ এলপিজি সিলিন্ডার গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করার কথা বলা হলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি অভিযানকারী দল। তারা বলছেন, বেসরকারি কোম্পানির বোতলে ভরে এসব সিলিন্ডার ডিলার বিপিসির কর্মকর্তাদের যোগসাজশে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। চট্টগ্রামেও একই অভিযোগে অভিযান চালায় দুদক।

৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি ১৪৫৬ টাকা
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য এক হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (বুধবার, ২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এই দর কার্যকর হবে। গত সেপ্টেম্বরেও বেড়েছিল দাম।