
ঝিনাইদহ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় দালালসহ ১৩ জন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ দুই দালাল এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (সোমবার, ২৩ নভেম্বর) রাত এবং আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’
ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার সঙ্গে পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যশোর সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, ওষুধ, বিড়ি ও কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুমিল্লা সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে জব্দ
কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬৫৪ পিস ভারতীয় অবৈধ মোবাইলফোন ডিসপ্লে জব্দ করেছে বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ ৬০ ব্যাটালিয়ন। জব্দকৃত মোবাইলফোন ডিসপ্লের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।

সীমান্ত দিয়ে বিতর্কিত বা পলাতক কেউ প্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার
বিতর্কিত কোনো ব্যক্তি বা পলাতক কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।

যশোর সীমান্তে ১৯ লাখ ৪০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, ওষুধ, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের বাজারমূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শেরপুর সীমান্তে আটক ৬ ভারতীয় নাগরিক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী শিশুসহ ৬ জন ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা; ঝিনাইদহ সীমান্তে আটক নারী-শিশুসহ ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আটক আটজনের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে ভারতে পলাতক আসামিসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন।

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার মাদক উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৩১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।