বংশালে চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার
জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মো. সাগর আহম্মেদ (৩০)। এসময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।