বংশাল থানা সূত্রে জানা যায়, গতকাল (শনিবার, ২৮ মার্চ) দিবাগত রাতে বংশাল পুলিশ ফাঁড়ির একটি দল বংশাল সড়কে টহল কার্যক্রম পরিচালনা করছিলো।
রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় একটি দোকানের সামনে সন্দেহভাজন ছিনতাইকারীর দেহ তল্লাশি করা হয়। এসময় হঠাৎ সে প্যান্টের ডান পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে টহল পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে।
আরও পড়ুন:
এ সময় টহল দলের তিন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রেপ্তারকৃতের কাছ থেকে সুইচ গিয়ার চাকুটি জব্দ করে।
পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীও সামান্য আহত হয়। আহতদের তাৎক্ষণিক স্যার সলিমুল্লাহ হাসপাতালে প্রেরণ করা হলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বংশাল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অপরাধের ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।





