
লাদেনের চতুর্থ সন্তান: বন্দিজীবনে থেকেও অস্ত্র রেখে হাতে নিয়েছেন রংতুলি
বাবা ছিলেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা, পশ্চিমাদের নজরে বিশ্বব্যাপী বিভিন্ন সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীও। এমন এক পিতার সন্তান হয়ে অস্ত্রের বিপরীতে বেছে নেন শিল্পকে। বলা হচ্ছে ওসামা বিন লাদেনের চতুর্থ সন্তান ওমর বিন লাদেনের কথা। ক্যাম্পের বন্দিজীবন আর ট্রমার মধ্যে বড় হয়েও ওমরের পেশাদার চিত্রশিল্পী হিসেবেই আত্মপ্রকাশের গল্প থাকছে আজকের এই প্রতিবেদনে।

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৮২
সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। আহত আরও প্রায় ৫০ জন শ্রমিক। এছাড়া, ধসে যাওয়া খনির ভেতরে আটকা পড়েছেন অনেকে।

সুদানে স্বর্ণখনি ধসে নিহত অন্তত ৬০, ধ্বংসস্তূপে আটকা বহু শ্রমিক
সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। গত রোববার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে মাটির নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে শঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় তিনটি সূত্র নিহতের এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রিস উপকূল থেকে ২ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
গ্রিস উপকূল থেকে ২ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।

সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫
সুদানের সেনাবাহিনী গতকাল (রোববার, ২ আগস্ট) পশ্চিম দারফুরের একটি আদালতে ড্রোন হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

ঈদের দিন সুদানে হামলায় নিহত ২৭, আরএসএফকে দায়ী
সুদানের উত্তর কর্ডোফান অঞ্চলে একটি গ্রামে ঈদুল আজহার সময় চালানো হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে দেশটির চিকিৎসকদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক। এ হামলার জন্য আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীকে দায়ী করেছে সংগঠনটি।

চার দেশের শিক্ষার্থী ভিসা স্থগিত করলো যুক্তরাজ্য; বাংলাদেশ আছে?
আফগানিস্তান, ক্যামেরুন, সুদান ও মিয়ানমার থেকে যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদন স্থগিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। দেশটিতে এসে ভিসার ‘ব্যাকডোর’ ব্যবহার করে আশ্রয় (অ্যাসাইলাম) দাবি করার প্রবণতা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তালিকায় নেই বাংলাদেশ।

সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত অন্তত ২৮
সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হামলায় অনন্ত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন।

গৃহযুদ্ধে বন্ধ সুদানের স্কুল, বঞ্চিত ৮০ লাখ শিশু
প্রায় ৩ বছরে গড়ানো গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের শিক্ষাখাত। সেভ দ্য চিলড্রেন বলছে, সংঘাত-সহিংসতায় প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। বঞ্চিত হচ্ছে ৮০ লাখেরও বেশি শিশু। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা সংস্থাটির।

সোমালিল্যান্ড স্বীকৃতি না দিলেও ‘ডাবল গেম’ খেলছে লন্ডন
সোমিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও, অঞ্চলটির সরকার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বারবারা বন্দরে ব্যবসা পরিচালনা করছে যুক্তরাজ্য। অভিযোগ রয়েছে, সমুদ্রপথটি দিয়ে সুদানের আধা-সামরিক বাহিনী আরএসএফকে অস্ত্র সরবরাহ করে দুবাই। বিশ্লেষকরা সোমালিয়া ও সুদান ইস্যুতে ব্রিটেনের এ ভূমিকাকে ডাবল গেম বলে উল্লেখ করেছেন। যদিও লন্ডন জানায়, সুদানের চলমান গৃহযুদ্ধের অবসান ও শান্তি চায় ব্রিটেন সরকার।

যুদ্ধবিধ্বস্ত সুদানের দারফুরে নতুন করে হামের প্রাদুর্ভাব, আইসোলেশন বেড মাত্র ২৫টি
গৃহযুদ্ধ কবলিত সুদানের দারফুর অঞ্চলে নতুন করে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিয়ে সতর্ক করে ডক্টরস উইদআউট বর্ডারস জানায়, অঞ্চলটিতে তাদের আইসোলেশন বেড রয়েছে মাত্র ২৫টি। কিন্তু প্রতিদিনই হুঁ হুঁ করে বাড়ছে রোগী। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশটির স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে হামলার সংখ্যা বাড়ায় এ জটিল পরিস্থিতিতে রোগটি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে মানবিক সংস্থাগুলোকে।

শহিদ মাসুদ রানাকে বিদায় জানাতে মানুষের ঢল, দাফন সম্পন্ন
সুদানে শান্তিরক্ষী মিশনে শহিদ নাটোরের সন্তান করপোরাল মাসুদ রানাকে শেষ বিদায় জানাতে শুধু পরিচিত স্বজন বা প্রতিবেশী নন, দূর-দূরান্তের গ্রাম থেকে ছুটে আসেন হাজারো মানুষ।