সেউতা

সেউতা সংকট: মরক্কোয় ফিরেছেন বেশির ভাগ অভিবাসী, জানালেন ইইউ প্রধান
উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতায় অবৈধভাবে প্রবেশ করা মানুষদের অধিকাংশই মরক্কোয় ফিরে গেছেন বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। স্পেন ও মরক্কোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

স্পেন সীমান্তে নজিরবিহীন সংকট, মরক্কোয় ফিরছেন হাজারো মানুষ
উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতা সীমান্তে হুট করে হাজার হাজার অভিবাসী ঢুকে পড়ার ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সীমান্তে হুড়োহুড়িতে অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। তবে সেউতায় ঢুকে পড়া প্রায় ৫০ হাজার অভিবাসীর বেশির ভাগই এখন স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে স্পেন সরকার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।