ইউএসএস আব্রাহাম লিংকন রণতরী: সেনাদের চরম মানসিক অবসাদ ও স্বাস্থ্য ঝুঁকি শিকার করলো মার্কিন নৌবাহিনী
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় টানা দীর্ঘ ৯ মাসের বেশি সময় অবস্থান করা পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর অন্তত আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। ভারপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী প্রধান হাং কাও সেনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।