
সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

ভারত থেকে দেশে পৌঁছেছে ১৮টি রেলকোচের প্রথম চালান
ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ আজ (শনিবার, ১৭ অক্টোবর) ভোর ৫টার দিকে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে পৌঁছেছে। এর মধ্যে দিয়ে উত্তরের ১৬ জেলায় ট্রেনের যে সমস্যা ও সংকট ছিল তা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে ২ এমপির ‘তীব্র বাকবিতণ্ডা’
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে ইলেক্টেড (নির্বাচিত) ও সিলেক্টেড (মনোনীত) দুই সংসদ সদস্যের মধ্যে ‘তীব্র বাকবিতণ্ডা’র ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বেলা ৩টার সময়ের এই ঘটনায় উপস্থিতরা মুহূর্তেই হতভম্ব হয়ে পড়েন। পরে জানাজানি হয়ে পড়লে পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সৈয়দপুরের হালকা প্রকৌশল শিল্প; আশ্বাসেও মিলছে না সহায়তা
কোনো সরকারের আমলেই অবস্থার পরিবর্তন হয় না সৈয়দপুরের হালকা প্রকৌশল শিল্পের। ব্যাংক ঋণ না পাওয়া, গবেষণার জন্য বরাদ্দ না পাওয়া, মার্কেটিং পলিসি না থাকাসহ নানা ধরনের অভিযোগ দীর্ঘদিনের। নিয়ম করে মেলার আয়োজন ও আশ্বাস দিলেও উন্নতি নেই এসব কারখানার মালিক ও শ্রমিকদের। সংশ্লিষ্টরা বলছেন সঠিক পরিকল্পনা করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব সৈয়দপুরে তৈরি এসব পণ্যের।

সৈয়দপুরে পৌঁছেছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করতে আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সেখানে পৌঁছেছেন তিনি।

সৈয়দপুরে স্বল্পমূল্যে পণ্য বিক্রি, ২০ টাকায় মিলছে সেহরি
নীলফামারীর সৈয়দপুরে কয়েকজন ব্যবসায়ী সৃষ্টি করেছেন অনন্য নজির। রমজানে নিত্যপণ্যের অস্থির বাজারের স্বল্পমূল্যে পণ্য বিক্রি করছেন। শুধু তাই নয়, মাত্র ২০ টাকায় সেহরির ব্যবস্থাও করেছেন তারা। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানারে শ্রমিকরা
ঈদকে সামনে রেখে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা। এ বছর ১০০টি যাত্রীবাহী কোচ মেরামতের লক্ষ্য নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সেজন্য অতিরিক্ত শ্রম দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা কোচগুলো মেরামত করে যাত্রী পরিবহনের উপযোগী করে তুলছেন তারা। ১০ মার্চের মধ্যে সব কোচ ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেয়ার ব্যাপারে আশাবাদী কর্মকর্তারা।

সৈয়দপুরে টাকাসহ আটক জামায়াত নেতাকে পরিবারের কাছে হস্তান্তর
সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে জব্দকৃত টাকাসহ পরিবারের হেফাজতে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ কথা জানান রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজল।

জমজমাট সৈয়দপুরের কম্বল ব্যবসা; প্রতি মৌসুমেই বাড়ছে বিক্রি
নীলফামারীর সৈয়দপুরে প্রতিবছরই পরিধি বাড়ছে কম্বল ব্যবসার। রংপুর বিভাগের প্রতিটি জেলায় বেশিরভাগ কম্বল সরবরাহ হয় সৈয়দপুর থেকে। এবছর শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কম্বলের বিক্রি। এ শীত মৌসুমে ৭০ থেকে ৮০ কোটি টাকার ব্যবসার আশা করছেন সৈয়দপুরের কম্বল ব্যবসায়ীরা।

সারা দেশেই বেড়েছে সবজির দাম
রাজধানীর বাইরে সারা দেশেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। আর শীতকালীন প্রতিকেজি সবজি কিনতে গুণতে হচ্ছে ১০০ টাকার ওপরে। এছাড়া এখনও সহনীয় হয়নি মরিচের দাম। সরবরাহ কম থাকায় বেড়েছে সবধরনের চাষের মাছের দামও।

সৈয়দপুরে রেলওয়ে কারখানা আধুনিকীকরণের পরিকল্পনা সরকারের
সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা ও পার্বতীপুর লোকোমোটিব কারখানা আধুনিকীকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রাণালায় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

রেল কোচ সংযোজনের নতুন যুগে বাংলাদেশ
যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এরইমধ্যে দুই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের তিনটি বড় ও তিনটি ছোট রেল কারখানা আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যে কারখানগুলোতে সংযোজন বা তৈরি করা হবে নতুন কোচ। এরমধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বছরে ৫০টি কোচ সংযোজনের লক্ষ্য রয়েছে। চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। অর্থায়ন নিশ্চিত হলে দুই বছরের মধ্যেই বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের যাত্রীবাহী রেল কোচ।