আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত এবং ৯৯ জন পর্যন্ত আহত হয়েছেন। আজ (শনিবার, ২৮ নভেম্বর) দেশটির তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।