এক বিবৃতিতে মুখপাত্র আবদুল মতিন কানি জানান, কুনার প্রদেশের আসাদাবাদ জেলার আন্দারসির এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, স্কুলটির কাছে অবস্থিত খননকারী প্রতিষ্ঠানগুলোর বিস্ফোরক মজুত রাখার একটি ডিপো থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনি কার্যক্রম পরিচালিত হয়।
তালেবান মুখপাত্র আরও জানান, কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে অন্তত ৪২ শিশু আহত হয়েছিল বলে জানিয়েছিল জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউনামা)। ওই ঘটনায় আহত হয়ে কাবুলের একটি হাসপাতালে ভর্তি হওয়া অন্তত ৩৫ জন শিক্ষার্থীর সবার বয়স ছিল ১০ থেকে ১৪ বছরের মধ্যে।





